অপারেশন ডেভিল হান্ট: সিলেটে গ্রেফতার ২৪
ছবি : প্রতীকি
অপারেশন ডেভিল হান্ট অভিযানে সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ২৪ জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
সিলেটে অপারেশন ডেভিল হান্ট শুরুর প্রথম দিনে সোমবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ জন, দ্বিতীয় দিনে ৯ জন, তৃতীয় দিন বুধবার (১২ ফেব্রুয়ারি) আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতার সবাই বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।