ট্রেনের দুই বগির মাঝে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি।
রাজবাড়ীর পাংশা উপজেলার সত্যজিৎপুর এলাকায় নকশী কাঁথা কমিউনিটি (মেইল) ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে পাংশা ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অজ্ঞাত যুবক রাজবাড়ীর দিক থেকে ছেড়ে আসা চলন্ত নকশী কাঁথা কমিউনিটি (মেইল) ট্রেনের ছাদ থেকে নিচে নামতে গিয়ে দুই বগির মাঝ দিয়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার এসআই সৈয়দ ফরহাদ আলী বলেন, ৯৯৯ মাধ্যমে সংবাদ পেয়ে কালিকাপুর ব্রিজের পাশে মারা যাওয়া ওই যুবককে লাশ উদ্ধার করা হয়েছে। যেহেতু নাশের পরিচয় শনাক্ত হয় নাই। তাই অজ্ঞাত হিসেবে মর্গে পাঠানো হবে।