বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ছবি : প্রতীকি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. তাকরিম শেখের (২০) মৃত্যু হয়েছেন। সোমবার রাতে উপজেলার লখপুর গ্রামে এঘটনা ঘটে। খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদরাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ করে পাগড়ি গ্রহণ শেষে তাকরিম শেখ ভবনা ইসলামিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেণিতে লেখাপড় করছিলেন। তিনি একই মাদরাসার শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। 

নিহতের পরিবার জানায়, সোমবার রাতে তাকরিম নিজেদের বসত ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ফকিরহাট থানা পুলিশের পরিদর্শক (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় কুরআনের হাফেজ মারা যাওয়ার ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।