১ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে মিথ্যা বলেছেন গার্দিওলা
ফাইল ফটো
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করতে হলে ম্যানচেস্টার সিটির সামনে খোলা একটিই পথ। আজ রাতে প্লে অফের দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারাতেই হবে প্রিমিয়ার লিগের দলটিকে। দলটির নাম ম্যানসিটি বলেই যে রিয়ালের বিপক্ষে জয়ের চিন্তা করতেই পারে, এমনটা ভাবতে পারেন অনেকেই। তবে স্বয়ং সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলাই জানিয়েছিলেন, এমন সম্ভাবনা নেই তার দলের। কারণ দুই দলের ম্যাচটি যে হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যূতে।
নিজেদের ঘরের মাঠে প্রপথম লেগের ম্যাচে ৩-২ গোলে হারায় আজ জিততেই হবে সিটিকে। তবে খেলাটি হবে রিয়ালের ঘরের মাঠে। আর লস ব্লাঙ্কোসদের তাদেরই ঘরের মাঠে হারানোতো একপ্রকার অসম্ভবই। সিটিও এই অসম্ভব কাজ সম্ভব করতে পেরেছিলে কেবল একবার। সেটিও ২০২০ সালে।
এদিকে সিটি চলতি মৌসুমে বেশ ভুগছে। এ কারণে এবার আর রিয়ালকে তাদের ঘরের মাঠে হারানোর সম্ভাবনা খুব কম বলেই জানিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, বার্নাব্যুতে রিয়ালের জয়ের সম্ভাবনা ১ শতাংশেরও কম।
তবে গার্দিওলার এমন কথা মেনে নিতে পারেননি রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। গার্দিওলা যতই বলুন না কেনো, সিটিকে নিজেদের ঘরের মাঠেও আন্ডারডগ ভাবতে চান না রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, যেকোনো পরিস্থিতিতেই কঠিন প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
এদিকে ১ শতাংশ সম্ভাবনার বিষয়ে গার্দিওলা মিথ্যা বলেছিলেন বলেই জানিয়েছেন সিটির প্রধান কোচ। তিনি মাইন্ড গেম খেলতে চেয়েছিলেন বলে জানিয়েছেন। সিটির এই কোচ বলেন, “(চ্যাম্পিয়ন্স লিগের পরের ধাপে যাওয়ার) এক শতাংশ সম্ভাবনা নিয়ে আমি মিথ্যা বলেছি। প্রথমবারের মতো আমি মিথ্যা বলেছি।”
পরের ধাপে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, “প্রথম লেগে ২-৩ ব্যবধানে হার…এটা ভালো ফলাফল নয়, তবে আমরা পরের ধাপে যেতে পারি। ম্যাচের আগে কার্লোকে এনিয়ে আমাকে কিছু বলতে হবে না। সাহস নিয়ে নিজেদের খেলাটা খেলতে হবে। প্রায় নিখুঁত একটি ম্যাচ খেলতে হবে।”