হাতের মুঠোর ধরনই বলে দেবে কেমন মানুষ আপনি

হাতের মুঠোর ধরনই বলে দেবে কেমন মানুষ আপনি

ফাইল ফটো

মানুষের হাত-পায়ের ধরন, কথা বলা বা চলার ধরন অনেকসময় তার চরিত্র সম্পর্কে নানা তথ্য দেয়। আমরা সবাই ই হাত মুঠো করি। বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলের সাহায্যে হাতের অন্যান্য আঙ্গুলকে জড়িয়ে ধরাকেই মুঠো করা বলা হয়। 

একেক মানুষ একেকভাবে হাত মুঠো করে থাকেন। তবে একজন ব্যক্তি কীভাবে হাত মুঠো করেন তার ওপর নির্ভর করে তিনি কেমন চরিত্রের মানুষ। চলুন বিস্তারিত জেনে নিই- 

মুঠো করার সময় যাদের বুড়ো আঙুলটি মুঠোর উপরের দিকে অন্যান্য আঙুলের উপর শোয়া অবস্থায় থাকে, এই ধরনের মানুষ খুব মনখোলা হয়। তাদের মধ্যে নতুন নতুন জিনিস শেখার আগ্রহ থাকে। নিজের জগত নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন এসব মানুষ। 

যাদের মুঠো করার সময় বুড়ো আঙুলটি হাতের মুঠোর ভেতর থাকে, সেসব ব্যক্তিরা খুব বড় হৃদয়ের হয়। এমন মানুষগুলো খুব কেয়ারিং হয়। এরা দিবাস্বপ্ন দেখতে ভালোবাসেন। 

অনেকে মুঠো করার সময় বুড়ো আঙুলটি ওপরের দিকে মুখিয়ে থাকে। অনেকটা থাম্বস আপের কায়দায়। এই ধরনের মানুষ অত্যন্ত আত্মবিশ্বাসী ও সংবেদনশীল হয়ে থাকে। নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন এই ব্যক্তিরা। এরা বিচক্ষণও হয়।

হাত মুঠো করার সময় যাদের বুড়ো আঙুল একপাশে শুয়ে থাকে এবং মুঠোটি হালকা হয়, এই ধরনের মানুষদের আত্মবিশ্বাস কম হয়। এরা সাধারণ অধিক পরিশ্রমেই দিনযাপন করেন। তবে মানুষ হিসেবে এমন ব্যক্তিরা খুবই ভালো। মন খোলাও হন, দয়ালু হন।