কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
প্রতীকী ছবি।
কুমিল্লার বুড়িচংয়ে গোপনে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সোহেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
গতকাল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি সোহেল উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা চরপাড় গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুরা চরপাড়া গ্রামের অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত সোহেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আগে থেকেই একটি মামলা রয়েছে।