খিলগাঁওয়ে স’মিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

খিলগাঁওয়ে স’মিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

প্রতিকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর সংঘটিত অগ্নিকাণ্ডের এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

গণমাধ্যমকে তিনি বলেন, রাত সাড়ে সাতটার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হিয়েছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।