বাসচাপায় নারীর মৃত্যু
ফাইল ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় জোসনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহত জোসনা বেগম উপজেলার আমলাগাছী এলাকার মেহের আলীর স্ত্রী। আটক হেলপার কনক মিয়া (২৪)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার জগনন্নাথপুর এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই সময় জোসনা বেগম রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জোসনা বেগম মারা যান। পরে স্থানীয়রা ঘাতক বাস ও হেলপারকে আটক করে। খবর পেয়ে পুলিশ বাসসহ হেলপারকে থানা হেফজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, ঘাতক বাস ও হেলপারকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুিত চলছে।