সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সংগৃহীত

বিস্ফোরক ও চাঁদাবাজি দুই মামলায় সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে জেলগেটে তিন দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর চৌকি আদালতে চয়ন ইসলামকে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক গোলাম রব্বানী রিমান্ড আবেদন নামঞ্জুর করে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় চাঁদাবাজি ও বিস্ফোরকের মামলা রয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ সময় তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকেও গ্রেফতার করা হয়।