জবি ছাত্রী হলের সিট নবায়নের বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী হলে ছাত্রীদের সিট পুনরায় নবায়ন করতে বিজ্ঞপ্তি দিয়েছে হল প্রশাসন।
রোববার (২ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেসকল ছাত্রীদের সিট বরাদ্দের ১ বছর, ২ বছর অথবা ৩ বছর পূর্ণ হয়েছে তাদের সিট পুনরায় নবায়ন করার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩,৪০০ (তিন হাজার চারশত) টাকা জমা দিতে হবে আগামী ৫ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিট পুনরায় নবায়নের জন্য শিক্ষার্থীদের স্টুডেন্ট পোর্টালে লগইন করে নগদ অথবা রকেট এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে এবং টাকা জমার রশিদের এক কপি হল অফিসে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।