সিলেটে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

সিলেটে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

ছবিঃ সংগৃহীত।

সিলেটে ফেনসিডিলের চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার তাদের আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে নগরীর আম্বরখানা পূর্ব দরগাগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর হাটের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের আবদুল মোনাফের ছেলে টিপু আহমদ (৪২) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)।

তাদের কাছ থেকে ৩৮৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।  

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।