লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে ছাত্রশিবিরের ইফতার

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে ছাত্রশিবিরের ইফতার

সংগৃহীত

লক্ষ্মীপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইফতার ও দোয়ার আয়োজন করেছেন জামায়াতের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে লক্ষ্মীপুর শহর শাখা শিবিরের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল করা হয়।

শহর ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল আউয়াল হামদু এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাবেক সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, জামায়াত নেতা আবদুল আউয়াল রাসেল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। 

সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অতীতেও সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নেই। অতীতে সংগঠনের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। শুধুমাত্র ছাত্রদের মানোন্নয়নেই কাজ করে শিবির।

পরে ইফতারের আগে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।