বগুড়ায় বিএনপির কর্মী সমাবেশ
ছবি : সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ বুধবার (১২ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানূর রহমান রেন্টু, পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন ছনি, উপজেলা কৃষকদলের আহবায়ক খাদেমুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলম বাদশা, সাবেক মেম্বার রেজাউল, ছাত্রদের যুগ্ম সাধারণ সম্পাদক নিপ্পন মন্ডল বাবুল, বোহাইল ইউনিয়ন বিএনপি নেতা শফিক খান, সারিয়াকান্দি উপজেলার ছাত্রদের সহ-সভাপতি শাওন ইসলাম প্রমুখ।