লেনদেন কমলেও শেয়ারদর বেড়েছে বেশিরভাগ কোম্পানির
ছবি: সংগৃহীত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কিছুটা কমেছে। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, এদিন ডিএসই’র লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৫ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৫৪টির অপরদিকে অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির বাজারদর।