বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতিকী ছবি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত হয়েছেন। রবিবার ১১টার দিকে গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর মোল্লা (৭০) উপজেলার কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা ছিলেন। দুর্ঘটনায় ভ্যানের আরো তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বেলা সোয়া এগারটার দিকে ঢাকাগামী বাস গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকায় যাত্রীবাহি ব্যাটারী চালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী মজিবরসহ আরো ৩ যাত্রী গুরুত্বর আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবরকে মৃত বলে ঘোষনা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনার পরপরই চালক বাস ফেলে পালিয়েছে।বাস ও দূর্ঘটনা কবলিত ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।