খুলনায় ভোক্তার অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

খুলনায় ভোক্তার অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৫টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

রোববার (১৬ মার্চ) ভোক্তা অধিকারের ৮টি টিম এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর  সোনাডাঙ্গা  থানার  শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ২ লাখ  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর গগন বাবু রোড ও রুপসা বাস স্ট্যান্ড রোড এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার লাহিনি বটতৈল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় । 

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার সখিপুর পাকাপুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার আলুকদিয়া ও হাতিকাটা  বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার গারুচুরা ও শাহবাদ বাজারে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযানে ১৫টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় ভোক্তা অধিকার কর্মকর্তারা