চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মানজেদ আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক মানজেদ আলী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার মাঝিলা গ্রামের রহমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ভ্যানচালক মানজেদ আলী আলমডাঙ্গায় আসছিলেন। এ সময় নওদাপাড়া নামক স্থানে পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জিকে ক্যানেলের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার তদন্তকারী কর্মকর্তা কাজী বাবুল বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।