বিসিসিসিআইয়ের প্রশাসক হলেন নারগিস মুরশিদা

বিসিসিসিআইয়ের প্রশাসক হলেন নারগিস মুরশিদা

নারগিস মুরশিদা

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নারগিস মুরশিদাকে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) প্রশাসক নিয়োগ করা হয়েছে।

১৬ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। নারগিস মুরশিদা রোববার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।