যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ মেট্রোরেল

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ মেট্রোরেল

ছবিঃ সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও আটকে গেছে বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের একটি ট্রেন।

জানা গেছে, আজ সোমবার (২৪ মার্চ) নিজ নিজ স্থানে আটকে যায় ট্রেনগুলো। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হতে হয় মেট্রোরেলের যাত্রীদের। এদিকে স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় বাকি ট্রেনগুলোও নিজ নিজ স্থানে থেমে থাকে। 

ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, একটা ট্রেন ডিফেক্ট হয়েছিলো। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হয়েছে। বাকি ট্রেনগুলো চলাচল শুরু করেছে। এদিকে ট্রেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা ছবিসহ একাধিক পোস্ট করেছেন।

একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হওয়ার কারণে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো।

কিন্তু সেই জটিলতা কেটে যাওয়ায় ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।