চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিকী ছবি

চাঁদপুরের কচুয়ায় ধান খেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুপৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাসনখোলার বকাউল বাড়ির কবির হোসেন বকাউলের ছেলে আবুল হাসানাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল (৫০)। 

স্থানীয়রা জানান, দুই ভাই বাড়ির পাশে সেচ পাম্প (সেলু মেশিন) দিয়ে ধান খেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবরটি আমারা পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।