ঈদ উপলক্ষে ২৭মার্চ বন্ধ হবে ইবির আবাসিক হল

ঈদ উপলক্ষে ২৭মার্চ বন্ধ হবে ইবির আবাসিক হল

ফাইল ছবি

মানিক হোসেন, ইবি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৭ মার্চ (বুধবার) সকাল ১০টা থেকে বন্ধ হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ। ১২ দিন বন্ধের পর ৮এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় আবাসিক হলগুলো খোলা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের এক মিটিংয়ে এ সিন্ধান্ত নেওয়া হয়।

আবাসিক হলসমূহ বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন বলেন, আগামী ২৭ মার্চ সকাল ১০টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে আগামী ০৮ এপ্রিল সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে। হল বন্ধকালীন সময়ে হলের ভিতরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এছাড়াও প্রক্টোরিয়াল বডির নির্দেশে ছুটিতে নিরাপত্তার জন্য আনসাররা দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে গত পহেলা মার্চ হতে বিশ্ববিদ্যালয় ছুটি শুরু হয়। যা চলবে আগামী ০৮ এপ্রিল পর্যন্ত। তবে এ সময়ে আবাসিক হল ও অফিস খোলা ছিলো। এছাড়া ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অফিস সমূহ বন্ধ থাকবে।