পাবনায় শিশু ধর্ষনের অভিযোগে একজনের যাবজ্জীবন
ছবি : প্রতীকি
পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদÐের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। দÐপ্রাপ্ত নাজমুল হোসেন (২৯) ফরিদপুর উপজেলা সদরের খলিশাদহ গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর উপজেলা সদরের বনওয়ারীনগর আলীম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রতিদিনের ন্যায় গত ২০২২ সালের ২ এপ্রিল সকাল সাড়ে ৬ টার দিকে প্রাইভেট পড়তে যাচ্ছিল। শিশুটি খলিশাদহ ওয়াবদা বাধের কাছে পৌঁছুলে অজ্ঞাত এক ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধরে পাশ^বর্তী শরিফুল ইসলামের পরিত্যাক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিনই অজ্ঞাত এক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রসুক্তির সাহায্যে নাজমুল হোসেনকে সনাক্ত করে ঘটনার চার দিন পর সিরাজগঞ্জ জেলা সদর থেকে গ্রেপ্তার করে। আদালতের বিচারক স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট নাজমুল হাসার শাহীন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেন্টু।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাডভোকেট নাজমুল হাসার শাহীন বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এই আদেশে খুশি।