এমবিবিএস পেশাগত পরীক্ষার ফলাফলে আদ্-দ্বীনের ধারাবাহিক সাফল্য

এমবিবিএস পেশাগত পরীক্ষার ফলাফলে আদ্-দ্বীনের ধারাবাহিক সাফল্য

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পেশাগত পরীক্ষার ফলাফলে আদ্-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেডিকেল কলেজসমূহ ধারাবাহিকভাবে সাফল্য রেখে চলেছেন। এবার এমবিবিএস তৃতীয় পেশাগত পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এবং বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ। ২০২৪ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল সোমবার (২৫ মার্চ) প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস তৃতীয় পেশাগত পরীক্ষায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ থেকে মোট ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছে ৭৩ জন শিক্ষার্থী। পাসের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ থেকে ১০ জন ছাত্রী বিরল অনার্স মার্কস পাওয়ার গৌরব অর্জন করেছেন। প্যাথলজি বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী এবং ফার্মাকোলজি বিভাগ থেকে ৪ জন শিক্ষার্থী অনার্স মার্কস পেয়েছেন।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ থেকে অনার্স মার্কস পাওয়া ছাত্রীরা হলেন, জয়নাব ইরফানা, মুসকান ইউসুফ, মাহরুখ ফায়াজ, দেবা সায়ের, সুমাইয়া ইসলাম, বাজিলা জাভেদ, আকসা নূর, সাবিয়া তাসাদদুক এবং আদিবা হুসাইন।

এছাড়া ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অবস্থিত বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস তৃতীয় পেশাগত পরীক্ষায় মোট ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছে ৪২ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৫ শতাংশ।

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ থেকে ২ জন শিক্ষার্থী প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি উভয় বিষয়ে বিরল অনার্স মার্কস পাওয়ার গৌরব অর্জন করেছেন।

অনার্স মার্কস পাওয়ার শিক্ষার্থীরা হলেন, নাজনীন ফারুকী এবং মারিয়া সানজিদা স্বর্ণা।

আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলজেসমূহের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, এমবিবিএস পেশাগত পরীক্ষার ফলাফলে আদ্-দ্বীন ধারাবাহিকভাবে সাফল্য রেখে চলেছেন। এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষার ফলাফলের পাশাপাশি তৃতীয় পেশাগত পরীক্ষাও প্রত্যাশা অনুযায়ি ভালো ফলাফল করেছে আমাদের শিক্ষার্থীরা। তাদের এই ধারাবাহিক সাফল্যে আমরা খুবই আনন্দিত। আমরা তাদের সার্বিক সাফল্য কামনা করছি।