চীনের ব্যবসায়ী নেতাদের বিনিয়োগ সংলাপে ড. ইউনূস
সংগৃহীত ছবি
চীনের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে এ সংলাপ হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসময় অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রেসিডেন্ট শি জিনপিং অধ্যাপক ইউনূসকে বলেছেন, তার দেশ বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে এবং চীনা উৎপাদন কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য উদ্যোগ নেবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে। বৈঠকে হওয়া আলোচনা ছিল বিস্তৃত, ফলপ্রসূ ও গঠনমূলক। এসব আলোচনা সৌহার্দ্যের আবহে সম্পন্ন হয়।
এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এখন পর্যন্ত এটি অত্যন্ত সফল বলে মনে করেন তিনি।