বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

ছবি : প্রতীকি

চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে আহত মাওলানা মাসুমের মৃত্যু হয়েছে। ৪ এপ্রিল (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় মা জুলেখা খাতুন লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জোহা। 

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে মাওলানা ইয়াছিনের সঙ্গে তার ছোট ভাই মাসুম ও মায়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন শুকনো পাতার বস্তা সরানোকে কেন্দ্র করে করে আপন মা ও ভাইকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছেন  ইয়াছিন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোঁলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মো: মাসুম (৩৫) ও জুলেখা খাতুন (৫৫) চিকিৎসাধীন ছিল।