বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি
সংগৃহীত
বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ, দোলেশ্বর, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা
পদের নাম- অধ্যক্ষ
আবেদন যোগ্যতা- বিএমএন্ডডিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য
পদের নাম- সহকারী /সহযোগী / অধ্যাপক
বিভাগের নাম- ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, গাইনি এন্ড অবস্, শিশু, চক্ষু, নাক-কান-গলা, মনোরোগ, চর্ম ও যৌন, রেডিওলজি
পদের নাম- রেজিস্ট্রার /আরপি / আরএস
বিভাগের নাম- মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস্
নিয়োগের ক্ষেত্রে বিএমএন্ডডিসি ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হবে।
বেতন ও সুযোগ সুবিধা- প্রতিষ্ঠানের নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীগণকে খামের উপর পদ ও বিভাগের নাম উল্লেখপূর্বক সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদন পত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ ১৫ এপ্রিল ২০২৫ এর মধ্যে মানব সম্পদ বিভাগ, আদ-দ্বীন ফাউন্ডেশন, কর্পোরেট অফিস (৬ষ্ট তলা), ২ বড় মগবাজার, ঢাকায় প্রেরণ করতে হবে।