সেনাবাহিনীর অভিযানে ২৭ কার্টন বিদেশি সিগারেট আটক

সেনাবাহিনীর অভিযানে ২৭ কার্টন বিদেশি সিগারেট আটক

সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ২৭ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়েছে। 

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (১২ই এপ্রিল) ভোর ৫:৩০ ঘটিকায় হরিপুর সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী চালায় সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর চেকপোস্ট দেখে একটি সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী তার সাথে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর টিম ব্যাগটি হতে ২৭ কার্টন বিদেশি ব্রান্ডের সিগারেট উদ্ধার করে। 

সেনাক্যাম্প সূত্রে জানানো হয় অভিযানে আটক সিগারেট দুপুর ২ টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।