রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম আরফাতুল ইসলাম
আরফাতুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছেন আরফাতুল ইসলাম। তিনি চট্টগ্রামের মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে প্রকাশিত ফলে দেখা গেছে ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় বাণিজ্য গ্রুপ থেকে ৭৭.৫০ এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন আরফাতুল ইসলাম, আর অ-বাণিজ্য গ্রুপে সর্বোচ্চ নম্বর ৬০.২৫।
এ বছর 'বি' ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ছয় হাজার ২১৮ জন (৩৫.১৬%) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ (৫.৪৬%) জন উত্তীর্ণ হয়।
অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছে। বাণিজ্য ও অ-বানিজ্য উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০ দশমিক ৪৩ শতাংশ।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৫৫৯ (বাণিজ্য গ্রুপ ৩৬৭, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ ও মানবিক শাখায় ২৬)।