রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ছবি : প্রতীকি

রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকাল দশটার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, সকালে বানেশ্বর বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানঘর খুলতে আসলে একটি দোকানের সামনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান। পরে তারা বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেন। 

বানেশ্বর ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক দুলাল জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ মর্গে পাঠায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।