৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহন অধিদপ্তর

৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহন অধিদপ্তর

ফাইল ছবি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নৌপরিবহন অধিদপ্তরে ০২টি পদে ০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ মে বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নৌপরিবহন মন্ত্রণালয়

অধিদপ্তরের নাম: নৌপরিবহন অধিদপ্তর

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ০৮ মে ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট নৌপরিবহন অধিদপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, ইজিআইএমএনএস, নৌপরিবহন অধিদপ্তর, এফ ১২/সি-১, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি: নৌপরিবহন অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা এর অনুকূলে ১০০ টাকা চালানের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০৮ মে ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর, ১৭ এপ্রিল ২০২৫