বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ছবি : প্রতীকি

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে কাহালু উপজেলার বেলঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া জিআরপি থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও গায়ে গেঞ্জি। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তিনি সেখানে পৌঁছেছিলেন তাও জানা যায়নি।