ট্রাকচাপায় পথচারী নিহত

ট্রাকচাপায় পথচারী নিহত

ফাইলি ছবি

বগুড়ায় ট্রাকচাপায় মো. তারা মিয়া (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারা মিয়া বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকার রমজান সরকারের ছেলে। 

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই লালন হোসেন জানান, রাতে চারমাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তারা মিয়াকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।