ইবিতে ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নিলয়, সম্পাদক মুবাশশির

ইবিতে ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নিলয়, সম্পাদক মুবাশশির

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) উপদেষ্টামন্ডলীর সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতি মনোনীত হয়েছেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলয় রফিক এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইইই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুবাশশির আমিন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মিজানুর রহমান সাকিব, আরিফা ইসলাম ভাবনা ও অমিত কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক শাফিনুর রহমান তন্ময়, আকিব আল আহাদ ও জান্নাতুল তামান্না। সাংগঠনিক সম্পাদক রাফিউল রেজা এবং সহ-সাংগঠনিক সম্পাদক, সাখাওয়াত হোসাইন শুভ, সজীব আহমেদ। অর্থ সম্পাদক নাহার বুশরা ও উপ-অর্থ সম্পাদক নাবিল বিন নাসির এবং দপ্তর সম্পাদক পাপ্পু আহমেদ মনোনীত হয়েছেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মুবাশশির আমিন বলেন, ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের এবং দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত। আমি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টামন্ডলী ও সদস্যদের নিকট।এবং সর্বোপরি যাদের ভালোবাসা ও আস্থায় আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি স্বচ্ছতা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ঢাকা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবো। সকল সদস্যদের সাথে নিয়ে এবং একতাবদ্ধভাবে আমরা গড়ে তুলবো একটি ঐক্যবদ্ধ, প্রাণবন্ত ও আলোকিত ঢাকা জেলা ছাত্রকল্যান সমিতি যা ইবির মাঝে ছড়াবে প্রাণ। আশাকরি, আগামীর দিনগুলোতে আপনাদের দোয়া, সহযোগিতা এবং পরামর্শ আমার চলার পথকে আরও দৃঢ় করবে।