নেশার টানে বাগেরহাট থেকে যশোরে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক যুবক
নেশার টানে বাগেরহাট থেকে যশোরে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক যুবক
যশোর প্রতিনিধি: নেশার টানে বাগেরহাট থেকে যশোরে এসে চুরি করতে গিয়ে ওমর আলী (২২) নামে এক যুবক আটক হয়েছে।
২৭ এপ্রিল গভীর রাতে যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চুরি করতে গিয়ে ধরা পড়ে।
হাসপাতালের ম্যানেজার শারমিন আক্তার সুমী বলেন, রোগীর স্বজন সেজে হাসপাতালে কতর্ব্যরত নার্সের ব্যাগ থেকে এবং হাসপাতালে রক্ষিত মসজিদের দানবাক্স ভেঙ্গে প্রায় আড়াই হাজার টাকা চুরি করে ঐ চোর। সন্দেহ হওয়ায় আমাদের নিরাপত্তা কর্মীরা তাকে তল্লাশী করলে প্যান্টের পকেট থেকে চুরির টাকা পাওয়া যায়। ২৮ এপ্রিল সকালে তাকে কোতয়ালী মডেল থানা পুলিশের হাতে সোর্পদ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক নিজের নাম ওমর আলী। ঠিকানা বাগেরহাট জেলার রামপাল এলাকার সন্যাসী বাজার গ্রামে। পিতার নাম জাহাঙ্গীর হোসেন বলেও জানায় সে।
আরও জানায়-যশোর রেলস্টেশন থেকে এক মহিলা এবং কিশোরের থেকে কাছ থেকে ইয়াবা কিনে সেবন করে সে। যেকোন সময় গেলেই এই ইয়াবা ব্যবসায়ীদের পাওয়া যায়।