বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা প্রহরী নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা প্রহরী নিহত

প্রতিকী ছবি

বগুড়ার কাহালুতে অজ্ঞাত ট্রাকের চাপায় আব্দুর রহমান (৩৫) নামের এক বেসরকারি কোম্পানির নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার পাগলাপীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মোঃ মোখলেছ সরকারের ছেলে।

জানা গেছে, আব্দুর রহমান পাগলাপীর এলাকায় অবস্থিত আজাদ সিরামিক কোম্পানিতে রাতে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব শেষে মোটরসাইকেল নিয়ে তার শশুরবাড়ি কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের মাধববাঁকা গ্রামে যাচ্ছিলেন।

পথিমধ্যে পাগলাপীর নামক স্থানে পৌছিলে বগুড়াগামী একটি অজ্ঞাত ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, ট্রাক চাপায় আব্দুর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে।