হাসনাত আবদুল্লাহ'র উপর সন্ত্রাসী হামলা: প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

হাসনাত আবদুল্লাহ'র উপর সন্ত্রাসী হামলা: প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ'র গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (০৪ মে) সোয়া রাত ১০ টায় এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে ঝালচত্বর এসে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট'এর নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল ও সাজ্জাতুল্লাহ শেখ। এছাড়াও জাস্টিস ফর জুলাইয়ের আহবায়ক নাহিদ হাসানসহ প্রায় অর্ধ শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

'আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবার চাই'। 'আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ'। 'জ্বলো রে জ্বলো, আগুন জ্বলো'। 'হাসনাত ভাই আহত কেন, ইন্টেরিম জবার দে'। 'ওয়ান টু থ্রি ফোর, আওয়ামীলীগ নো-মোর'। 'আমাদের সংগ্রাম, চলছেই চলবে'। 'বাশের লাঠি তৈরি কর, আওয়ামী লীগ বিদায় কর'। 'হৈ-হৈ রৈ-রৈ আওয়ামীলীগ গেলি কই'।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা প্রথমেই জুলাই আন্দোলনের কান্ডারী হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। ইন্টেরিম সরকার দায়িত্বগ্রহণের প্রায় বছর হয়ে যাচ্ছে কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের বিচার হচ্ছে না। আমরা যখন সরকারের কাছে তাদের নিষিদ্ধের দাবি করছি তখন কিছু দল আওয়ামীলীগের নিষিদ্ধের দাবি থেকে সরে আসছে। আওয়ামীলীগ নিষিদ্ধের কথা উঠলেই হিংসা হয়। আমরা মনে করছি ঐসকল দল আওয়ামীলীগ নিষিদ্ধ চাচ্ছে না কারণ তাহলে হয়তো তাদের ভোট কমে যাবে। স্বৈরাচার আওয়ামীলীগ যে গণহত্যা করেছে তার বিচার হতে হবে। বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের সর্বোচ্চ দিয়ে এই দাবি বাস্তবায়ন করবে।

এসময় তিনি আরো বলেন, কিছুদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনায় একটি দল বৈষম্যবিরোধীদের নিয়ে যে বিবৃতি দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। তারা সম্পুর্ন  রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে এরকম বিবৃতি দিয়েছে। আমরা এ বিবৃতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দেশের সকল জায়গা থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগকে বিতারিত করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে এ আওয়ামীলীগকে নিষিদ্ধ করা সহজ হয়ে যাবে।