এলএনজি আমদানি নিয়ে পেট্রোবাংলা ও কৃষি ব্যাংকের সমঝোতা

এলএনজি আমদানি নিয়ে পেট্রোবাংলা ও কৃষি ব্যাংকের সমঝোতা

ছবি: সংগৃহীত

কাতার এনার্জি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আমদানিকৃত এলএনজির বিপরীতে ৫০ শতাংশ ইনভয়েসসমূহ পরিশোধ করার লক্ষ্যে পেট্রোবাংলা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৫ মে) পেট্রোবাংলার সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ, মহাব্যবস্থাপক (হিসাব) মো. আবদুল জলিল প্রমুখ।

পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে কারওয়ান বাজার শাখার উপ-মহাব্যবস্থাপক আশীষ কুমার দাস স্মারকে স্বাক্ষর করেন।