পর্দায় নায়িকাকে চুমু বারণ অভিনেতার স্ত্রীর, দিলেন বিকল্প পথ

পর্দায় নায়িকাকে চুমু বারণ অভিনেতার স্ত্রীর, দিলেন বিকল্প পথ

ছবি: সংগৃহীত

পর্দায় কোনো নায়িকাকে চুম্বন করা যাবে না। পরানো যাবে না সিঁদুর। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপর এরকমই বিধিনিষেধ দিয়েছেন তার স্ত্রী জিনিয়া সেন। কিন্তু গল্পের প্রয়োজনে এরকম দৃশ্যে অংশ নিতে হয়। এতটা কৃপণও নন অভিনেতাপত্নি। বাতলে দিয়েছেন বিকল্প পথ। সেটাই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ওপর শিব প্রয়োগ করেছেন ‘আমার বস’ সিনেমায়।

স্ত্রীর জন্মদিনে সে কথা ভারতীয় সংবাদমাধ্যমে লিখেছেন শিবপ্রসাদ। তার ভাষ্য, জ়িনিয়া ওর চাওয়া-পাওয়া নিয়ে স্বচ্ছ। আমি অভিনয় করতে গিয়ে পর্দায় নায়িকাকে চুমু খেতে বা সিঁদুর পরাতে পারব না। ওর আপত্তি আছে। জানিয়ে দিয়েছে আমাকে। 

এরপর লেখেন, অথচ, ‘আমার বস্’ ছবিতে প্রেমের দৃশ্য ভাবতে গিয়ে জ়িনিয়াই বলেছিল শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখতে। অবাক হয়েছিলাম। সঙ্গে বুঝেছিলাম, আমার স্ত্রী জ়িনিয়া নয়, একজন চিত্রনাট্যকার নিজেকে সরিয়ে ছবির জন্য এই খোলা পিঠে কবিতা লেখার দৃশ্য কল্পনা করছে।

স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে শিবপ্রসাদ আরও লিখেছেন, আমি আমার মতো করে জ়িনিয়াকে ভালোবাসি। ওর জন্মদিনে বাজার গেছি। আমি তো বাজার যাই-ই না। আজ গেছি। মেনু ঠিক করেছি। ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, পাঁচ রকম ভাজা, ফিশফ্রাই, ডাব চিংড়ি, মাছের কালিয়া, চাটনি, পায়েস, মিষ্টি। রাতে সবাই মিলে রেস্তোরাঁয় খেতে যাবেন বলেও জানিয়েছেন অভিনেতা। 

বলে রাখা ভালো, ‘আমার বস্’ -এর চিত্রনাট্যকার জিনিয়া। পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির জুটি। শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লেখার ওই দৃশ্যটি চমকে দিয়েছিল দর্শককে।