রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা মারা গেছেন
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারী
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারী ইন্তেকাল করেছেন।
তিনি আজ সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট ঈদগাহ ময়দানে বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারী শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি বোম্বেতে উচ্চ শিক্ষা লাভ করেন।