২৮ জনকে চাকরি দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আবেদন অনলাইনে

২৮ জনকে চাকরি দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আবেদন অনলাইনে

ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারি প্রতিষ্ঠানটি ইক্যুপমেন্ট কাম-মটর ড্রাইভার পদে ২৮ জনকে চাকরি দেবে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১৫ জুন রাত ১২টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: চট্টগ্রাম
বয়স: ১৫ জুন ২০২৫ তারিখ সর্বোচ্চ ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: অনলাইনের মাধ্যমে ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না।