রাজশাহীতে ‘মার্চ ফর ব্যান আওয়ামী লীগ’ কর্মসূচি পালন

রাজশাহীতে ‘মার্চ ফর ব্যান আওয়ামী লীগ’ কর্মসূচি পালন

সংগৃহীত ছবি

গণহত্যাকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে ‘মার্চ ফর ব্যান আওয়ামী লীগ’ কর্মসূচি পালন করেছে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে ব্যান করতে গণভোট চেয়েছেন শিক্ষার্থী সমন্বয়করা।

শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, মহানগর ও বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর তালাইমারী এলাকায় আসে।

পরে সেখানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন কার্যক্রম শুরু করে। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠন সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেন।

এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মাহের ইসলাম বলেন, বিচারের নামে আওয়ামী লীগকে সেইফ এক্সিট দেওয়া হচ্ছে। 

এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের মুজাহিদ ফয়সালসহ অন্যান্য নেতারা বলেন, দ্রুত এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে ছাত্রদের মুখোমুখি হতে হবে।