অধ্যাপক ডা. রাশিদা বেগমের সাথে আদ্-দ্বীনের চিকিৎসকদের মতবিনিময়

অধ্যাপক ডা. রাশিদা বেগমের সাথে আদ্-দ্বীনের চিকিৎসকদের মতবিনিময়

ছবি: প্রতিনিধি

যশোর প্রতিনিধি: যশোর পুলেরহাটস্থ ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং প্রতিষ্ঠানের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন দেশের প্রখ্যাত অবস্-গাইনী ও ফারটিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদা বেগম।
১৫ মে ২০২৫ বৃহস্পতিবার সকালে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এসময় হাসপাতালের গর্ভবতি, চক্ষু, শিশু আউটডোর এবং বিভিন্ন ইনডোর বিভাগ ঘুরে দেখেন। এর আগে হাসপাতালের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় মিলিত হন অবস্-গাইনী এবং ফারটিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদা বেগম। এসময় তিনি বলেন, আমাদের জনসংখ্যা একটি বড় সমস্যা। জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। পরিবার পরিকল্পনা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষার হার এবং নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক গাইনী বিশেষজ্ঞ ডা. ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন এ্যানেস্থেশিয়লজি কনসালটেন্ট ডা. তাহেরা খাতুন।
উপস্থিত ছিলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম আবু আহসান ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান।
এছাড়া হাসপাতালের ম্যানেজার শারমিন আক্তারসহ গাইনী বিভাগের কয়েকজন রেজিস্ট্রার ও দেশি-বিদেশী ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।