ভিনিসিয়ুসকে নিয়ে বর্ণবাদী আচরণ করে পাঁচজন কারাগারে

ভিনিসিয়ুসকে নিয়ে বর্ণবাদী আচরণ করে পাঁচজন কারাগারে

সংগৃহীত ছবি

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বহুবার। দীর্ঘদিন ধরে স্প্যানিশ ফুটবলে এই আচরণের শিকার হয়ে আসছেন ভিনি। মাঠে ও মাঠের বাইরে প্রতিবাদ জানিয়ে আলোচনায় এসেছেন তিনি। এবার তার পক্ষে স্পেনের আদালত রায় দিয়েছে। 

২০২২ সালের ডিসেম্বর মাসে ভায়াদোলিদের ঘরের মাঠে ম্যাচ চলার সময় ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করেন পাঁচজন স্থানীয় সমর্থক। ভিনি মাঠ ছাড়ার সময় ওই দর্শকরা তাকে ‘বানর’ বলে কটাক্ষ করেন। এই ঘটনায় তদন্ত করে অপরাধ প্রমাণিত হওয়ায় দর্শকদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১,৬২০ ইউরো জরিমানাও করা হয়েছে। 

এর আগে, ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস ও তার সতীর্থ রুডিগারকে নিয়ে বর্ণবাদী ও ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করায় এক ব্যক্তিকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই বছরই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও বর্ণবাদের শিকার হন রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়। বর্ণবাদের আচরণের দায়ে সেই তিনজন দর্শককে কারাগারে পাঠান স্পেনের আদালত।