টেকনাফে ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গার মৃত্যু

টেকনাফে ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গার মৃত্যু

ফাইল ছবি।

টেকনাফে মাটিবোঝাই ডাম্পারের ধাক্কায় নুরুল ইসলাম (৫০) নামে এক রোহিঙ্গা জেলে নিহত হয়েছেন। শনিবার দুপুরে টেকনাফের হ্নীলা লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম টেকনাফের হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ ডি ব্লকের মৃত আব্দু সাত্তারের ছেলে।  

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দ্রুতগতির মাটিবোঝাই একটি ডাম্পার লেদা টাওয়ার এলাকা দিয়ে টেকনাফের দিকে যাওয়ার সময় নাফ নদীতে মাছ শিকারে যাওয়ার পথে নুরুল ইসলাম ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রোহিঙ্গার ক্যাম্পে খবর দিলে স্বজনরা এসে মরদেহ নিয়ে যান।পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।