আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ফাইল ছবি

আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৫ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ থেকে ৪৫ হাজার টাকা বেতন ছাড়াও বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট-ফান্ড, গ্রাচুইটি, স্বাস্থ্যসেবা সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আদ-দ্বীন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফাউন্ডেশন
পদের নাম: কিচেন ম্যানেজার 
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মানসম্মত খাবারের মেনু তৈরি এবং খাবারের মান পর্যবেক্ষণ, রান্নাঘর ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধি, নিরাপত্তা এবং খাদ্য মান সম্পর্কে সঠিক ধারণা।
অভিজ্ঞতা: হাসপাতাল/হোটেল/রেস্তোরাঁ/ক্যাফেতে একই পদে কমপক্ষে ০৫ বছরের অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (মগবাজার)
বেতন: ৪০ থেকে ৪৫ হাজার টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট-ফান্ড, গ্রাচুইটি, স্বাস্থ্যসেবা সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৫