দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ৩

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ৩

ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জে ট্রা‌কের স‌ঙ্গে মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এদের মধ্যে ঘটনাস্থ‌লে দুইজন এবং হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার প‌থে একজনের মৃত্যু হ‌য়ে‌ছে।

সোমবার (১৯ মে) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে উপ‌জেলার ২৫ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে‌।

নিহত‌দের ম‌ধ্যে দুইজ‌নের নাম-পরিচয় জানা গে‌ছে। এদের একজন হ‌লেন, মাইক্রোবাসচালক আরিফুল ইসলাম মা‌নিক। অপরজ‌নের নাম দে‌লোয়ার।  

এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তবে, তাদের নাম-প‌রিচয় এখনও জানা যায়‌নি।

বীরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে।