ময়মনসিংহে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

সংগৃহীত

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহর অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আনন্দ মোহন কলেজের সাধারণ ছাত্রদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, জুলাই বিপ্লবের বিরোধিতাকারী, আওয়ামী লীগের দোসর অধ্যক্ষ মো. আমান উল্লাহ। তাকে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ হিসেবে আনন্দ মোহন কলেজে দেখতে চান না।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ বলেন, ‘সাবেক দু-একজন শিক্ষক আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ হতে না পেরে আক্রোশবশত বাইরের ছেলেদের নিয়ে মানববন্ধন করিয়েছে। আমাদের কলেজের মাত্র তিন থেকে চারজন ছাত্র এ মানববন্ধনে অংশ নিয়েছে।’