ইশরাককে শপথ পড়াতে সরকারকে লিগ্যাল নোটিশ

ইশরাককে শপথ পড়াতে সরকারকে লিগ্যাল নোটিশ

বিএনপি নেতা ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়াতে সরকারকে লিগ্যাল পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। 

সোমবার (২৬ মে) সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এ আবেদন করেছেন।

সোমবার চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা।

গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেন হাইকোর্ট। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।