টিভিএস এর সঙ্গে চুক্তি করল মদিনা অটো পার্টস
ছবি: সংগৃহীত
টিভিএস মোটর কোম্পানি ইন্ডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মদিনা অটো পার্টস লিমিটেড। এর ফলে বাইকাররা এখন থেকে অরিজিনাল পার্টস ও লুব্রিকেন্ট ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি মদিনা অটোর লুব্রিকেন্ট ব্যবহারে বাইক থাকবে আরো সুরক্ষিত।
সোমবার (২৬ মে) রাজধানীর এক হোটেলে ‘চ্যানেল পার্টনার এগ্রিমেন্ট’ অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর এবং ইঞ্জিন অয়েলের নতুন মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনা অটো পার্টস লিমিটেডের পরিচালক ফারিয়া হোসেন, জেনারেল ম্যানেজার অলী সারোয়ার তপু, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মো. জিয়াউল করিম এবং টিভিএস মোটর কোম্পানি ইন্ডিয়ার পক্ষে মি. শান্তনু রায় ও মি. আর. এস।
মদিনা অটোসের পরিচালক ফারিয়া হোসেন বলেন, ‘মদিনা অটো পার্টস লিমিটেডের দীর্ঘ যাত্রায় আমরা গ্রাহকের ভালোবাসা পেয়েছি। আমাদের লক্ষ্য হলো গ্রাহকের আস্থা অর্জন করা ও তাদের আরও কাছে পৌঁছানো। সেই লক্ষ্য আমরা অর্জন করতে পেরেছি। টিভিএস-এর সঙ্গে এই নতুন যাত্রায় গ্রাহকের ভালোবাসা ও আস্থায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রত্যাশা করছি।’
টিভিএস মোটরসের মি. শান্তনু রায় বলেন, ‘টিভিএস আর শুধু একটি ভারতীয় কোম্পানি নয়—এটি এখন একটি বিশ্বব্যাপী কোম্পানিতে পরিণত হয়েছে। বাংলাদেশে আমরা ২০ বছর ধরে ব্যবসা করে আসছি। নতুন করে মদিনা অটোস আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা একটি পরিবার হয়ে এগিয়ে যেতে চাই। আগামী এক বছরের মধ্যেই টিভিএস ও ইয়ামাহার বাইকের মধ্যকার পার্থক্য নিরসন করতে সক্ষম হবো।’