ঈশ্বরদীতে সবজির গাড়ি থেকে পড়ে প্রাণ গেল কৃষি শ্রমিকের

ঈশ্বরদীতে সবজির গাড়ি থেকে পড়ে প্রাণ গেল কৃষি শ্রমিকের

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে সবজিবোঝাই পাওয়ার ট্রলি থেকে পড়ে জিয়া উদ্দিন (৩৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত‍্যু হয়েছে। সোমবার উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর।

নিহত কৃষি শ্রমিক জিয়া উদ্দিন পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের বাদল পাড়া গ্রামের খলিল প্রামাণিকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, জিয়া উদ্দিন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের খয়েরদাইড় এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সেখান থেকে আশপাশের এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতেন তিনি। সকালে জগন্নাথপুর এলাকায় কৃষি জমিতে মুলা তোলার কাজ করতে গিয়েছিলেন জিয়া উদ্দিন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, সোমবার সকালে জমি থেকে মুলা তোলার পর মুলার বস্তা পাওয়ার ট্রলিতে বোঝাই করা হয়। পরে ওই মুলাবোঝাই ট্রলির উপরে চেপে বসে ফিরছিলেন ওই শ্রমিক। এ সময় পথিমধ‍্যে ট্রলির ওপর থেকে মহাসড়কের ওপর পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই জিয়া উদ্দিনের মৃত‍্যু হয়।